Terms & Conditions
ইনফোনেস্ট বিডি মূলত একটি তথ্যভিত্তিক বাংলা ডিজিটাল প্লাটফর্ম। যেখানে প্রযুক্তি, পড়াশোনা, ইসলামিক তথ্য, টিপস এন্ড ট্রিকসসহ বিভিন্ন ধরনের জ্ঞানমূলক কনটেন্ট/আর্টিকেল প্রকাশ করা হয়। এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি, ডিজাইন এবং অন্যান্য সকল কনটেন্ট কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত। এই ওয়েবসাইটের যে-কোনো কনটেন্ট/আর্টিকেল অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ, পরিবর্তন বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কপিরাইট মালিকানা
ইনফোনেস্ট বিডি ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ কনটেন্টের মালিকানা ইনফোনেস্ট বিডি কর্তৃপক্ষের। ওয়েবসাইটে প্রকাশিত আর্টিকেল, ব্লগ পোস্ট, স্ট্রাকচার এবং ওয়েবসাইটের সামগ্রিক উপস্থাপনা কপিরাইট আইনের আওতায় সুরক্ষিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ওয়েবসাইটে প্রকাশিত কনটেন্ট/আর্টিকেল অথবা কোনো পেইজের সম্পূর্ণ আর্টিকেল নিজেদের নামে প্রকাশ করতে পারবে না।
যেসব কনটেন্ট তৃতীয় পক্ষের উৎস থেকে নেওয়া হয়, সেসব ক্ষেত্রে মূল উৎস বা লেখকের যথাযথ ক্রেডিট প্রদান করার চেষ্টা করা হয়। তবে যদি কোনো কপিরাইট সংক্রান্ত আপত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট পক্ষ উপযুক্ত প্রমাণসহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
কনটেন্ট ব্যবহারের শর্তাবলি
এই ওয়েবসাইটের কনটেন্ট/আর্টিকেল শুধুমাত্র ব্যক্তিগত ও শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার এবং শেয়ার করা যাবে।
তবে নিচের কাজগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধঃ
- ওয়েবসাইটের আর্টিকেল হুবহু কপি করে অন্য ওয়েবসাইটে প্রকাশ করা।
- কনটেন্ট আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া।
- অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে কনটেন্ট পুনঃব্যবহার করা।
- AI বা অটোমেটেড টুল ব্যবহার করে কনটেন্ট সংগ্রহ করা।
তবে কোনো পাঠক যদি ইনফোনেস্ট বিডির কোনো তথ্য নিজের ব্লগ, সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে উল্লেখ করতে চান, তাহলে অবশ্যই মূল আর্টিকেলের লিংক এবং যথাযথ ক্রেডিট (DoFollow লিংক) প্রদান করতে হবে।
ফেয়ার ইউজ নীতি
কিছু ক্ষেত্রে সীমিত আকারে কনটেন্ট ব্যবহার “Fair Use” নীতির আওতায় গ্রহণযোগ্য হতে পারে। যেমনঃ
- শিক্ষামূলক রিভিউ বা বিশ্লেষণ।
- সংবাদ প্রতিবেদনে সীমিত উদ্ধৃতি।
- গবেষণা বা তথ্যভিত্তিক আলোচনা।
- সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত অংশ শেয়ার করা।
তবে এই ধরনের ব্যবহারের ক্ষেত্রেও অবশ্যই ইনফোনেস্ট বিডিকে মূল উৎস হিসেবে উল্লেখ করতে হবে এবং যথাযথ ক্রেডিট উল্লেখ করতে হবে। এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে মূল কনটেন্টের মূল্য বা স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হয়।
ছবি ও মিডিয়া ব্যবহারের নীতিমালা
ইনফোনেস্ট বিডি প্ল্যাটফর্মে ব্যবহৃত সমস্ত মিডিয়া কনটেন্ট মূলত দুই ধরনের উৎস থেকে আসে।
- আমাদের নিজস্ব সম্পত্তি: ইনফোনেস্ট বিডি দ্বারা তৈরি, ডিজাইনকৃত বা লাইসেন্সকৃত সমস্ত ছবি এবং গ্রাফিক্স সম্পূর্ণভাবে আমাদের মালিকানাধীন।
- তৃতীয় পক্ষের কনটেন্ট: ওয়েবসাইটে ব্যবহৃত অনেক ছবি, স্টক ইমেইজ বা লাইসেন্সপ্রাপ্ত উৎস থেকে সংগ্রহ করা হতে পারে।
অনুমোদিত ব্যবহার
ব্যবহারকারী হিসেবে আপনি কেবল নিম্নলিখিত শর্তে আমাদের মিডিয়া ফাইলগুলো ব্যবহার করতে পারবেন:
- ব্যক্তিগত ব্যবহার: সম্পূর্ণ ব্যক্তিগত, অ-বাণিজ্যিক এবং শিক্ষামূলক উদ্দেশ্যে আপনি ইনফোনেস্ট বিডি-র ছবি বা ইনফোগ্রাফিক্স দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।
- সোশ্যাল মিডিয়ায় শেয়ারিং: যদি আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া শেয়ারিং বাটন ব্যবহার করে ছবি বা ভিডিও শেয়ার করা হয়, তবে তা গ্রহণযোগ্য। তবে সেক্ষেত্রে ইনফোনেস্ট বিডি-র মূল লিংক বা ক্রেডিট অপরিবর্তিত থাকতে হবে।
নিষিদ্ধ ব্যবহার
ইনফোনেস্ট বিডির অনুমতি ব্যতীত বা লিখিত লাইসেন্স ছাড়া নিম্নলিখিত কাজগুলো করা কঠোরভাবে নিষিদ্ধ।
- বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার: আমাদের কোনো ছবি বা গ্রাফিক্স বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
- পরিবর্তন বা এডিটিং: কোনো ছবি বা গ্রাফিক্সের মূল রূপ পরিবর্তন করা, ক্রপ করা, রং বদলানো বা এর ওপর থেকে আমাদের লোগো/ওয়াটারমার্ক সরিয়ে ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
মিডিয়া ব্যবহারে কপিরাইট লঙ্ঘন এবং আইনি ব্যবস্থা
কেউ যদি অনুমতি ছাড়া বা এই নীতিমালা লঙ্ঘন করে কোনো ছবি বা মিডিয়া ফাইল ব্যবহার করেন, তবে আমরা:
- কপিরাইট লঙ্ঘনের জন্য আইনি নোটিশ প্রেরণ করার অধিকার রাখি।
- যেকোনো অননুমোদিত ব্যবহারের জন্য ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার সংরক্ষণ করি।
অনুমতি নেওয়ার প্রক্রিয়া
আপনি যদি আপনার কোনো প্রজেক্ট, ব্লগ কন্টেন্ট বা অন্য কোনো মাধ্যমে ইনফোনেস্ট বিডির কোনো ছবি বা মিডিয়া ফাইল ব্যবহার করতে চান, তবে দয়া করে আগে আমাদের অনুমতি নিন।
অনুমতির জন্য যোগাযোগ করুন:
E-mail: ns.infonestbd@gmail.com
- প্রয়োজনীয় তথ্য: ইমেলে উল্লেখ করুন আপনি কোন মিডিয়াটি ব্যবহার করতে চান এবং সেটি কোথায়, কী উদ্দেশ্যে ব্যবহার করা হবে।
মন্তব্য নীতিমালা
আমাদের ওয়েবসাইটে ব্যবহারকারীদের মতামত সম্মানজনক এবং তথ্যভিত্তিক পরিবেশ বজায় রাখার জন্য নিম্নলিখিত মন্তব্য নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক।
মন্তব্য অবশ্যই সংশ্লিষ্ট পোস্টের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হতে হবে। অপ্রাসঙ্গিক, ভিন্ন বিষয় বা ব্যক্তিগত মতামত যা পোস্টের সাথে সম্পর্কিত নয়—এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
প্রশ্ন ও স্পষ্টীকরণঃ পোস্টে দেওয়া তথ্য সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা অস্পষ্টতা থাকে, তাহলে ব্যবহারকারীরা সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন।
নিষিদ্ধ বিষয়বস্তুঃ নিম্নলিখিত ধরনের মন্তব্য করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
- কোনো ধরনের উস্কানিমূলক, সহিংস বা ঘৃণামূলক বক্তব্য।
- রাজনৈতিক প্রচারণা, পক্ষপাতমূলক বা বিভ্রান্তিকর রাজনৈতিক মন্তব্য।
- সন্ত্রাসী কার্যক্রম, উগ্রবাদ বা সহিংস সংগঠনের সমর্থনমূলক মন্তব্য এবং হুমকি প্রদান।
- ধর্ম, জাতি, লিঙ্গ বা ব্যক্তিগত পরিচয়কে আঘাত করে এমন মন্তব্য।
- অশ্লীল, আপত্তিকর বা মানহানিকর ভাষা ব্যবহার।
- স্প্যাম, বিজ্ঞাপন বা অপ্রাসঙ্গিক লিংক শেয়ার করা।
মন্তব্য যাচাইঃ প্রতিটি মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা ও যাচাই করা হয়। কোনো মন্তব্য নীতিমালা লঙ্ঘন করলে সেটি অনুমোদন ছাড়া মুছে ফেলা বা বাতিল করা হতে পারে।
ব্যবহারকারীর দায়িত্ব; সঠিক ও বৈধ ব্যবহার
ব্যবহারকারীকে অবশ্যই ওয়েবসাইটটি শুধুমাত্র বৈধ ও সঠিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। কোনো ধরনের অবৈধ, ক্ষতিকর বা অনৈতিক কাজে এই ওয়েবসাইট ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
কনটেন্টের সঠিক ব্যবহারঃ ব্যবহারকারী আমাদের কনটেন্ট শুধুমাত্র ব্যক্তিগত, শিক্ষামূলক বা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। অনুমতি ছাড়া কনটেন্ট কপি, পরিবর্তন বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ক্ষতিকর কার্যক্রম সম্পাদন করাঃ ব্যবহারকারীরা নিম্নলিখিত কাজগুলো করতে পারবেন না।
- হ্যাকিং বা ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের চেষ্টা করা
- ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর কোড ছড়ানো
- ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভাঙার চেষ্টা করা
- স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত মন্তব্য/বার্তা পাঠানো
মিথ্যা তথ্য প্রদানঃ কোনো ফর্ম, মন্তব্য বা যোগাযোগের মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ।
অন্যান্য ব্যবহারকারীর প্রতি সম্মানঃ
ব্যবহারকারীদের অবশ্যই অন্য ব্যবহারকারীদের প্রতি সম্মানজনক আচরণ করতে হবে। কোনো ধরনের অপমানজনক, ঘৃণামূলক বা আক্রমণাত্মক মন্তব্য গ্রহণযোগ্য নয়।
ব্লগার কন্টেন্ট নীতিমালা
স্পন্সর কন্টেন্ট যদি অ্যাডসেন্স বা ব্লগার কন্টেন্ট নীতিমালা বিরোধী হয় তাহলে তা ইনফোনেস্ট বিডি থেকে সরিয়ে নেওয়া হবে স্পন্সরকারীকে কোনো প্রকারের অবহিত করা ছাড়াই এবং স্পন্সর মানি অফেরতযোগ্য বলে বিবেচিত হবে।
কনটেন্ট অপসারণ নীতিমালা
কনটেন্ট অপসারণের কারণ: নিম্নলিখিত কারণে কনটেন্ট অপসারণ বা সম্পাদনা করা হতে পারে।
- কপিরাইট লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে।
- ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হলে।
- আইনগত কোনো সমস্যা সৃষ্টি হলে।
- কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেলে।
- ওয়েবসাইটের নীতিমালা লঙ্ঘন হলে।
- কনটেন্ট আপডেট বা উন্নয়নের প্রয়োজন হলে।
কপিরাইট অভিযোগের ভিত্তিতে অপসারণ: যদি কোনো বৈধ কপিরাইট অভিযোগ পাওয়া যায়, আমরা বিষয়টি যাচাই করবো। অভিযোগ সঠিক প্রমাণিত হলে সংশ্লিষ্ট কনটেন্ট দ্রুত অপসারণ বা পরিবর্তন করা হবে।
অপসারণ অনুরোধ: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মনে করেন তাদের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা আমাদের কাছে কনটেন্ট অপসারণের অনুরোধ পাঠাতে পারেন।
অনুরোধে অবশ্যই থাকতে হবে:
- কনটেন্টের সুনির্দিষ্ট লিংক
- সমস্যার বিস্তারিত বিবরণ
- প্রমাণ বা মালিকানার তথ্য
- যোগাযোগের তথ্য
পর্যালোচনা প্রক্রিয়া: আমরা প্রতিটি কনটেন্ট অপসারণ অনুরোধ গুরুত্ব সহকারে পর্যালোচনা করি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। সাধারণত অনুরোধ পাওয়ার ২৪–৭২ ঘন্টার মধ্যে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়ে থাকি।
সীমাবদ্ধতা: আমরা নিম্নলিখিত ক্ষেত্রে কনটেন্ট অপসারণ করতে বাধ্য নই।
- ভিত্তিহীন বা মিথ্যা অভিযোগ
- প্রমাণ ছাড়া অনুরোধ
- মতবিরোধ বা ব্যক্তিগত অপছন্দের কারণে অনুরোধ।
DMCA ও অভিযোগ দাখিল
যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মনে করেন যে ইনফোনেস্ট বিডিতে প্রকাশিত কোনো কনটেন্ট/আর্টিকেল তাদের কপিরাইট নীতিমালা লঙ্ঘন করছে, তাহলে অভিযোগ জানাতে পারবেন।
অভিযোগে অবশ্যই নিচের তথ্যগুলো উল্লেখ করতে হবেঃ
- কপিরাইট মালিকের নাম ও যোগাযোগের তথ্য।
- কপিরাইট লঙ্ঘিত কনটেন্টের সঠিক লিংক।
- মূল কনটেন্টের মালিকানার প্রমাণ।
- অভিযোগকারীর স্বাক্ষর বা অনুমোদন।
যাচাই শেষে অভিযোগ বৈধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা অথবা সম্পাদনা করা হবে।
কপিরাইট নীতিমালা লঙ্ঘনের পরিণতি
ইনফোনেস্ট বিডির কনটেন্ট অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ বা চুরি করা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে। ওয়েবসাইটের মৌলিকতা ও মান বজায় রাখার স্বার্থে ইনফোনেস্ট বিডি কপিরাইট নীতিমালা লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে পারে।
নীতিমালার পরিবর্তন
ইনফোনেস্ট বিডি যেকোনো সময় এই কপিরাইট নীতিমালা পরিবর্তন, সংশোধন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। নতুন আপডেট ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে। তাই ব্যবহারকারীদের নিয়মিত এই নীতিমালা পর্যালোচনা করার অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ
কপিরাইট সংক্রান্ত কোনো প্রশ্ন, অভিযোগ বা অনুমতির জন্য ইনফোনেস্ট বিডির যোগাযোগ পেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
ইনফোনেস্ট বিডির লক্ষ্য হলো পাঠকদের জন্য একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও মৌলিক তথ্যভিত্তিক প্লাটফর্ম গড়ে তোলা। তাই সকল ব্যবহারকারীকে কপিরাইট আইন এবং মেধাস্বত্বের প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ করা হচ্ছে।